স্বাধীনতার সময় তো আপনাদের ইনসাফ ছিল না, জামায়াতকে এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা ন্যায়-ইনসাফের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, কুরআন সুন্নাহর আলোকে দেশ চালানোর কথা বলেন, স্বাধীনতার সময় তো আপনাদের ইনসাফ ছিল না।
তিনি বলেন, যেভাবে লাফালাফি ও গায়ে পড়ে ঝগড়া বিবাধ করছেন, এটা ভালো না, মানুষ পছন্দ করে না। ইনসাফের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, কল্যাণের রাজনীতি খালেদা জিয়া করেছেন।
গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণমিছিল পূর্ব জমায়েতে তিনি এসব কথা বলেন। পরে তার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।