আর্কাইভ
লগইন
হোম
আফগানিস্তান
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
বাংলাদেশের বদলি দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে স্কটল্যান্ডের নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন। ঘোষিত স্কোয়াডে আগের বিশ্বকাপের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছে স্কটল্যান্ড। গত ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ১১ জন ক্রিকেটারই এবারের দলে রাখা হয়েছে। একইসঙ্গে টম ব্রুস, ফিনলে ম্যাকক্রিথ ও অলিভার ডেভিডসন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। স্কোয়াডটি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ভিসা অনুমোদনের ওপর চূড়ান্তভাবে নির্ভরশীল।
2026-01-27
২০২৫- এ প্রথমবারের মতো যে ‘কীর্তি’ গড়লো বাংলাদেশ
২০২৫- এ প্রথমবারের মতো যে ‘কীর্তি’ গড়লো বাংলাদেশ
2025-10-18
বাংলাদেশ শেষ অনেক দিন ধরেই ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ে ধুঁকছে। তার প্রধান কারণ হলো- দলের মিডল অর্ডারের ভঙ্গুর ব্যাটিং। এইতো গেল সিরিজেই বাংলাদেশের মিডল অর্ডার ধসে গেছে অন্তত দুই ম্যাচে, যার খেসারতটা দিতে হয়েছিল আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে শিকলটাই ভাঙার প্রত্যয় নিয়ে নেমেছিল বাংলাদেশ। লক্ষ্য সিরিজ জয়ের। তবে প্রথম ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি। ৮ রানেই খুইয়ে বসে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের উইকেট। তবে সে ধসটা সামাল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে। শুরু থেকে বেশ স্থিতধী ব্যাটিংয়ে দলকে একটু একটু করে তুলেছেন খাদের কিনারা থেকে। তৃতীয় উইকেট জুটিতে ২জন মিলে তুলেছেন ৭১ রান। তাতে একটা বিরলপ্রায় ‘কীর্তি’ও গড়ে ফেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে এমন কিছু অন্তত ২০২৫ সালে দেখেনি দল। তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ হলো দলের স্কোরবোর্ডে।
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
2025-10-11
বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু হলো চ্যাটজিপিটির নতুন ও সাশ্রয়ী সংস্করণ ‘চ্যাটজিপিটি গো’। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। ওপেনএআইয়ের প্রধান নিক টার্লে জানান, “ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান—‘চ্যাটজিপিটি গো’ সেই প্রয়োজন পূরণ করবে।” এর পূর্বে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টার্লে ইঙ্গিত দিয়েছিলেন, ‘চ্যাটজিপিটিকে আরও সহজলভ্য ও বাজেট–বান্ধব করার উদ্যোগ চলছে।’