আর্কাইভ
লগইন
হোম
আরব আমিরাত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর পূর্বে গত বছরের ০৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউমুরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতের রায় দেন। পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান। প্রসঙ্গত, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক হয়। ঐ চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেছিলেন।
2026-01-29
প্রথমার্ধে সমতা ছিল, তারপরও হারলো বাংলাদেশ
প্রথমার্ধে সমতা ছিল, তারপরও হারলো বাংলাদেশ
2025-09-24
এশিয়ান ফুটসাল বাছাই টুর্নামেন্টে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাত ৮-২ গোলের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল। ফুটসালে দুই অর্ধে ২০ মিনিট করে ম্যাচ হয়। ১১ মিনিটে আরব আমিরাত ম্যাচে লিড নেয়। পরের মিনিটে বাংলাদেশের মোস্তফা চৌধুরী গোল করে সমতা আনেন। এরপরের মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আলী ইব্রাহিম মোহাম্মদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফুটসালে লাল কার্ডে ২ মিনিট মাঠের বাইরে থাকেন খেলোয়াড়। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আমিরাত ৭ গোল করে। এর বিপরীতে বাংলাদেশের মোস্তফা এক গোল পরিশোধ করেন। ফলে ৮-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
2025-09-16
ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা  শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত। এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি। ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে আগামিকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই।
প্রবাসে এনআইডি কার্যক্রম: মালয়েশিয়ায় উদ্বোধন করতে যাচ্ছে ইসি
প্রবাসে এনআইডি কার্যক্রম: মালয়েশিয়ায় উদ্বোধন করতে যাচ্ছে ইসি
2025-09-14
এই চলতি সপ্তাহেই মালয়েশিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমও চালাবে সংস্থাটি। ইসির উপ-সচিব মো.শাহ্ আলম স্বাক্ষরিত এই সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং রাজবাড়ী জেলার জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর ) আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এসময় তারা মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভোটার নিবন্ধন বিষয়ক বৈঠক, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে ভোটার নিবন্ধন এবং বিদেশে থেকে দেশে কিভাবে ভোট প্রদান করবে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ একটি মতবিনিময় সভা করবেন।