Wednesday, February 11, 2026
২৫°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
তদন্ত প্রতিবেদন
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর
নব্বই দশকের দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে আগামী ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। গতকাল সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন। রিভিশনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ওবায়দুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। বিগত ১৯৯৬ সালের ০৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। এই ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরের বছর ২৪ জুলাই ছেলেকে হত্যার অভিযোগে আবার মামলা করেন তিনি। তখন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অপমৃত্যু ও হত্যার মামলার একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন। তদন্ত শেষে ১৯৯৭ সালের ০৩ নভেম্বর ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।
2025-10-14