আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বিপিএল ২০২৬ চ্যাম্পিয়নদের জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজমানি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়েলস। মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেট ভক্তদের মনে এখন বড় প্রশ্ন—বিপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এবারের আসরে প্রাইজমানি এবং ব্যক্তিগত পুরস্কারের অংক গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।
2026-01-24
বিসিবি দুর্নীতি ঠেকাতে সাবেক আইসিসি কর্মকর্তাকে নিয়োগ দিলো
বিসিবি দুর্নীতি ঠেকাতে সাবেক আইসিসি কর্মকর্তাকে নিয়োগ দিলো
2025-08-11
বিসিবি দুর্নীতি দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক অ্যান্টি-করাপশন ইউনিট (এএসিইউ) প্রধান অ্যালেক্স মার্শাল। গত শনিবার (০৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৬ ঘণ্টাব্যাপী বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সিদ্ধান্ত হয়। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে এএসিইউ কার্যক্রম আরও জোরদার করা দরকার। অভিযোগ অনেক আসছে, তাই হাত গুটিয়ে বসে থাকলে হবে না। জনবল বাড়ানো, সঠিক প্রশিক্ষক আনা এবং কার্যক্রমকে আরও কার্যকর করতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।’
দেশে আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে আনছে বিসিবি
দেশে আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে আনছে বিসিবি
2025-07-01
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট কাঠামোতে বড় কিছু পরিবর্তনের পথে হাঁটছে। গতকাল সোমবার (৩০ জুন) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। আইসিসি’র সাবেক বর্ষসেরা ও এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। তার সঙ্গে ৩ বছরের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিসিবি সভাপতি বলেন, “আমরা সাইমন টফেলের সঙ্গে প্রায় চুক্তিবদ্ধ। তিনি ও তার দল আমাদের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন, দীর্ঘমেয়াদে আম্পায়ারিং মান বাড়াতে এটা বড় এক পদক্ষেপ।”