আর্কাইভ
লগইন
হোম
নেদারল্যান্ডস
মনে হচ্ছিল রটারড্যামে উৎসবটা আমাদেরই : অভিনেত্রী বাঁধন
বাংলাদেশের জয়জয়কার নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্থাৎ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয় করেছে। উৎসবের শুরু থেকেই সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা সুমিতসহ অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রটারড্যামের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন। পুরস্কার প্রাপ্তির মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে বাঁধন বলেন, সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুব সাধারণভাবে গিয়েছিলাম; ভেবেছিলাম অন্য সবাই পুরস্কার পাবে আর আমরা হাততালি দেব। সেই হাততালি যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, সেটা খুব আনন্দের ছিল। পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, রেজওয়ান শাহরিয়ার সুমিত একজন অত্যন্ত সৎ নির্মাতা। আজ তার সেই সততারই প্রতিফলন ঘটেছে এই অর্জনে।
8 ঘন্টা আগে
 দক্ষিণ কোরিয়া স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো
দক্ষিণ কোরিয়া স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো
2025-08-28
স্কুলে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া। আইন আকারে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম। গতকাল বুধবার জাতীয় পরিষদে বিলটি পাশ হয় ১৬৩ জন সংসদ সদস্যের মধ্যে ১১৫ জনের সমর্থনে। আইনটি কার্যকর হবে ২০২৬ সালের মার্চ থেকে। গতকাল বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি গ্লোবাল। সাম্প্রতিক বছরগুলোতে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন আসক্তি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ব্যবহার শিক্ষার মান, মানসিক স্বাস্থ্য ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এর পূর্বে ফ্রান্স ও ফিনল্যান্ড আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, মূলত কম বয়সী শিক্ষার্থীদের লক্ষ্য করে। ইতালি, নেদারল্যান্ডস ও চীন তুলনামূলকভাবে কঠোর বিধিনিষেধ চালু করেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে স্কুলের সব স্তরে ফোন ব্যবহার নিষিদ্ধ। নেদারল্যান্ডসে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্কুলে ফোন নিষিদ্ধের পর শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে।
সিলেটে ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস খেলা
সিলেটে ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস খেলা
2025-08-26
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সিলেটে শুরু হচ্ছে। দর্শকদের জন্য রয়েছে চমকপ্রদ সুখবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই সিরিজে টিকিটের দাম আগের তুলনায় অর্ধেক করা হয়েছে। মাত্র ১৫০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করা যাবে। আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকরা টিকিট কিনতে পারবেন বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট https://gobcbticket.com.bd থেকে।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ: বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ: বাংলাদেশের দল ঘোষণা
2025-08-23
সামনের এশিয়া কাপ এবং তার আগে অনুষ্ঠিতব্য নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাঈম শেখের। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে, গ্রুপ 'এ'-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।