আর্কাইভ
লগইন
হোম
নাগরিক
বাংলাদেশিসহ ১৩৫ বন্দি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
গত জানুয়ারির শেষ সপ্তাহে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন, ১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক, ১ জন কম্বোডিয়ার নাগরিক। বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও ২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়।
2026-02-03
ভূমধ্যসাগরপথে ইউরোপ প্রবেশে নভেম্বর মাসে শীর্ষে ছিল বাংলাদেশ
ভূমধ্যসাগরপথে ইউরোপ প্রবেশে নভেম্বর মাসে শীর্ষে ছিল বাংলাদেশ
2025-12-14
জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশে নভেম্বর মাসেও শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে মিশর ও ইরিত্রিয়ার নাগরিকরা। শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৪,১১২ জন অবৈধ অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন। গত শুক্রবার প্রকাশিত (১২ ডিসেম্বর) ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের মাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১১ মাসে অবৈধ অভিবাসন ২৫ শতাংশ কমলেও এখন অভিবাসনপ্রবণ দেশগুলোর তালিকায় বাংলাদেশিদের অবস্থান শীর্ষেই রয়ে গেছে। জানুয়ারি থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত ইউরোপে অবৈধ প্রবেশের ঘটনায় সবচেয়ে বেশি যে জাতীয়তার মানুষের নাম উঠে এসেছে, তাদের মধ্যে বাংলাদেশিরা প্রথম সারিতে।
যুক্তরাষ্ট্র ১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করলো
যুক্তরাষ্ট্র ১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব দেওয়া বন্ধ করলো
2025-12-03
যুক্তরাষ্ট্র বিশ্বের ১৯টি দেশের অভিবাসন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) এই তথ্য জানান। এরফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাবেন না। এই সিদ্ধান্ত কার্যকর হলো এমন ১৯ দেশের নাগরিকদের ওপর, যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। এতে অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর বিধিনিষেধ যোগ হলো—যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্ল্যাটফর্মের অন্যতম মূল প্রতিশ্রুতি।