আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশি
এশিয়ার সেরা ২০ সিনেমার তালিকায় ৩ বাংলাদেশি চলচ্চিত্রের নাম
এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সফলতায় যুক্ত হলো নতুন পালক। খ্যাতনামা চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস প্রকাশিত ‘২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকায় এবার জায়গা পেল দেশীয় ৩ সিনেমা। এই তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ স্থান পেয়েছে। এই ওয়েবসাইটটি বিগত ২০১৯ সাল থেকে নিয়মিত এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করে আসছে। প্রতিবেদনে সমকালীন এশীয় সিনেমা নিয়ে বলা হয়েছে, এই অঞ্চলটির সিনেমা দিন দিন আরও শক্ত অবস্থান তৈরি করছে। একসময় যেসব দেশ সিনেমার দৌড়ে পিছিয়ে ছিল, তারা এখন শৈল্পিক ও সাহসী নির্মাণে এগিয়ে আসছে। ইতিহাস, স্মৃতি এবং রাষ্ট্রীয় সহিংসতার প্রশ্নগুলো নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হচ্ছে, যা আন্তর্জাতিক পরিসরে তুলনামূলক কিছুটা বিরল বলা যায়। এই সেরা ২০ সিনেমার তালিকার ৫ম স্থানে উঠে আসা বাংলাদেশের ‘বালুর নগরীতে’ প্রসঙ্গে এশিয়ান মুভি পালস তাদের প্রতিবেদনে লিখেছে, এটি একটি ছোট পরিসরের অথচ দুর্লভ আর্টহাউস রত্ন-যার ছন্দ মসৃণ, গতি শান্ত এবং আবহ গভীর। সিনেমাটির কেন্দ্রীয় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। গত ২০২৫ সালে সিনেমাটি চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে।
2026-01-28
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
মোস্তাফিজ যে কারণে আইপিএলে খেলতে পারছেন না
2026-01-03
আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া কোলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। কয়েক দিন ধরে চলা জল্পনার এখানেই অবসান হলো। গত ডিসেম্বর আইপিএল ২০২৬ মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। নিলামের পরপরই বিষয়টি আলোচনায় আসে। এরপর রাজনৈতিক মহল ও কিছু ধর্মীয় গোষ্ঠীর আপত্তিতে বিতর্ক বাড়তে থাকে। সময়ের সঙ্গে সেই প্রতিক্রিয়া আরও তীব্র হয়। ইন্ডিয়া টুডেকে দেওয়া বক্তব্যে দেবজিৎ সাইকিয়া সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের সামগ্রিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘কেকেআর যদি বিকল্প খেলোয়াড় চায়, বিসিসিআই সেই পরিবর্তনের অনুমতি দেবে।’
কুয়ালালামপুরে ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক
কুয়ালালামপুরে ২৭ বাংলাদেশিসহ ১৬৩ অভিবাসী আটক
2026-01-01
পৃথক অভিযানে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ মোট ১৬৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। কুয়ালালামপুরের পান্তাই ডালাম ও বুকিত বিনতাং এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ইমিগ্রেশন সূত্র জানায়, কুয়ালালামপুরের পান্তাই ডালামের একটি আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে শৃঙ্খলাবহির্ভূত আচরণ নিয়ে বাসিন্দাদের অভিযোগের পর অভিযান চালিয়ে ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, জনসাধারণের অভিযোগ ও টানা দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।