আর্কাইভ
লগইন
হোম
অ্যাকাউন্ট
ফোন হারালেও দূর থেকেই ডিলিট করতে পারবেন ছবি-ভিডিও
এখন স্মার্টফোন শুধু কল বা মেসেজের যন্ত্র নয়—এতে জমা থাকে ব্যক্তিগত ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ব্যাংকিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মতো সংবেদনশীল তথ্য। ফোন হারানো বা চুরি হলে সবচেয়ে বড় ঝুঁকি এসব ডাটার নিরাপত্তা। তবে সুখবর হলো, ফোন হাতে না থাকলেও দূর থেকেই পুরো ডাটা ডিলিট করা সম্ভব।
8 ঘন্টা আগে
নতুন নিরাপত্তা ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ, কী কী আছে এতে?
নতুন নিরাপত্তা ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ, কী কী আছে এতে?
2025-11-16
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিদিন কয়েকশ কোটি মানুষের যোগাযোগের মাধ্যম। সারাদিন অসংখ্য মেসেজ আদান–প্রদান হওয়ায় নিরাপত্তার বিষয়টি সবসময়ই গুরুত্বপূর্ণ। সেই নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি সিকিউরিটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। মেটা জানায়, হ্যাকিং বা সাইবার আক্রমণ থেকে ব্যবহারকারীদের আরও সুরক্ষা দিতে বিশেষভাবে তৈরি এই ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যাডভান্সড সেকশনে পাওয়া যাবে। ওয়েবিটাইনার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ আইওএস বিটা সংস্করণে Strict Account Settings নামে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। এটি Privacy > Advanced—সেকশনে অবস্থান করছে। এই মোড চালু করলে ব্যবহারকারী ‘Extreme Protection Mode’ সক্রিয় করার সুযোগ পাবেন। এতে স্বয়ংক্রিয়ভাবেই হোয়াটসঅ্যাপ কঠোর নিরাপত্তা নীতিমালা চালু করবে এবং অ্যাকাউন্ট সুরক্ষার জন্য কিছু সেটিংস নিজে থেকেই পরিবর্তন করবে।
সামাজিক মাধ্যমে বা ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান
সামাজিক মাধ্যমে বা ফেসবুকে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান
2025-11-05
আজকাল সামাজিক মাধ্যম ফেসবুক খুললেই দেখা যায়, চাকরির ছড়াছড়ি। আর বেশিরভাগ চাকরিই ভুয়া। এই ভুয়া চাকরির ফাঁদ ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি। সম্প্রতি হ্যাকরেডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা কেএফসি, রেড বুল- এমনকি ফেরারির মতো আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ব্র্যান্ডের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন প্রকাশ করছে। এসব বিজ্ঞাপন দেখতে সত্যিকার চাকরির বিজ্ঞাপনের মতোই লাগে। আসলে তা প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছু নয়।
অবৈধ মোবাইল ফোন বন্ধ হচ্ছে, কীভাবে জানবেন বৈধ কিনা
অবৈধ মোবাইল ফোন বন্ধ হচ্ছে, কীভাবে জানবেন বৈধ কিনা
2025-10-30
আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন। এই লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই (মোবাইলফোন শনাক্তকরণ নম্বর) মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে। অবৈধ মোবাইল ফোন হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।