আর্কাইভ
লগইন
হোম
সংবাদমাধ্যম
মনে হচ্ছিল রটারড্যামে উৎসবটা আমাদেরই : অভিনেত্রী বাঁধন
বাংলাদেশের জয়জয়কার নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্থাৎ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয় করেছে। উৎসবের শুরু থেকেই সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা সুমিতসহ অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রটারড্যামের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন। পুরস্কার প্রাপ্তির মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে বাঁধন বলেন, সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুব সাধারণভাবে গিয়েছিলাম; ভেবেছিলাম অন্য সবাই পুরস্কার পাবে আর আমরা হাততালি দেব। সেই হাততালি যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, সেটা খুব আনন্দের ছিল। পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, রেজওয়ান শাহরিয়ার সুমিত একজন অত্যন্ত সৎ নির্মাতা। আজ তার সেই সততারই প্রতিফলন ঘটেছে এই অর্জনে।
18 ঘন্টা আগে
গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার, সেনাবাহিনী ক্ষমতা দখল করলো
গিনি-বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার, সেনাবাহিনী ক্ষমতা দখল করলো
2025-11-27
আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনার মধ্যে ক্ষমতা দখল করেছে সে দেশের সেনাবাহিনী। এর আগে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করা হয়েছে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বি নিজেদের জয়ী ঘোষণা করেছিল। এরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনা ঘটলো। বুধবার (২৬ নভেম্বর) সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল ঘোষণা দেয় দেশের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ তাদের হাতে রয়েছে। তারা টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে নিজেদের ‘উচ্চ সামরিক কমান্ড’ হিসেবে পরিচয় দিয়েছে। তারা বলেছেন, দেশে আইনশৃঙ্খলা ফেরানোর কাজ করবেন সেনাবাহিনী। খবর আলজাজিরার।
সৌদি আরব পারমাণবিক শক্তি অর্জনের পথে, সহায়তা করবে যুক্তরাষ্ট্র
সৌদি আরব পারমাণবিক শক্তি অর্জনের পথে, সহায়তা করবে যুক্তরাষ্ট্র
2025-11-18
গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সব ঠিক থাকলে হোয়াইট হাউসে আজ মঙ্গলবার ঐ চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য এই বছরের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে নাম গোপন করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি গতকাল সোমবার রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তির কাঠামো স্বাক্ষর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিক থাকলে এদিনই চুক্তি স্বাক্ষর করতে পারেন।
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন!
অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন!
2025-11-12
হলিউড অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে প্রয়াণ ঘটে তার। তার মৃত্যুতে শোক বইছে পশ্চিমের বিনোদন দুনিয়ায়। অভিনেত্রীর মুখপাত্র মাইকেল গ্রিন সংবাদমাধ্যম ভ্যারিয়াটিকে এই খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান স্যালি কার্কল্যান্ড। এই আঘাতের ফলে গত সপ্তাহে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও আগে থেকেই হাড়ের সংক্রমণে ভুগছিলেন, যা রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়েছিল। পাশাপাশি তার ডিমেনশিয়াও (স্মৃতিভ্রংশ) ধরা পড়েছিল।