আর্কাইভ
লগইন
হোম
আবহাওয়া
শ্রীমঙ্গলে টানা ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় গত ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। 
2026-01-27
ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও থাকবে
ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও থাকবে
2025-07-09
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্নসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজ বুধবার (০৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আগের দিনের মতোই থাকার সম্ভাবনা রয়েছে। আর আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।