আর্কাইভ
লগইন
হোম
হাসনাত আবদুল্লাহ
প্রশাসন-পুলিশ-মিডিয়া-সেনাবাহিনীর উদ্দেশ্যে যা বললেন হাসনাত আব
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রিয় প্রশাসন, পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী আপনারা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন। ১২ তারিখ শুধু যে ভোটারদের পরীক্ষা বিষয়টা এমন না, এ প্রতিষ্ঠানগুলোর জন্যও পরীক্ষা। আপনাদেরও পরীক্ষা। আপনারা মানুষের কতটা আস্থা অর্জন করেছেন সেটারও পরীক্ষা। সেজন্য আমরা প্রত্যাশা করি আপনারা গণবিরোধী কোনো অবস্থান নেবেন না।
2 ঘন্টা আগে
কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করবো: হাসনাত আব্দুল্লাহ
কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করবো: হাসনাত আব্দুল্লাহ
2025-12-03
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেবো। কেউ সমালোচনা করলে হাসিমুখে মেনে নেবো। বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গনসংযোগ কর্মসূচিতে তিনি এসব বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন,  কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালাইয়া যামু না। রাস্তার মধ্যে কর্মী নামাইয়া গত ১৭ বছর কে কোথায় ছিল—আমরা দেখেছি। তিনি বলেন, মানুষের কাছে শুনি—আমি নাকি ৫০০ ভোট পাবো! ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়া ৫০০ ভোট পায়, এটাও অনেক বড় বিষয়। আমি খেটে খাওয়া মানুষের সন্তান। আমার বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নাই; আপনাদের মধ্য থেকেই আমি উঠে এসেছি।
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত
2025-11-10
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা একটি প্রতিনিধিত্বমূলক, ভারতীয় আধিপত্য বিরোধী এবং ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাচ্ছি। যে সংসদ হবে বাংলাদেশপন্থি সংসদ।  গতকাল রোববার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এনসিপির কুমিল্লা মহনগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। ০৫ আগস্ট পরর্বতী সময়ে দলটি নিজেদের আদর্শ থেকে সরে গেছে। যারা বিএনপির এই পরিবেশে থাকতে অস্বস্তিবোধ করছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেবো। আমরা কুমিল্লার ১১টি আসনে সৎ যোগ্য প্রার্থী দেবো। আমরা প্রথম ধাপের প্রার্থী নভেম্বরের ৩য় সপ্তাহের মধ্যে ঘোষণা করব। আমরা এই প্রার্থী ঘোষণার মাধ্যমে এনসিপির সাংগঠনিক নির্বাচনি কার্যক্রম শুরু করবো।
জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন
জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন
2025-11-05
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তাগিদও দিয়েছেন। নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচন নিয়ে সংশয় কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও বইছে ভোটের হাওয়া। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এরপর গত সোমবার (০৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জন থাকলেও প্রায় ২০টির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এরপর মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।