আর্কাইভ
লগইন
হোম
চট্টগ্রাম
মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২
চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। জানা যায়, সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এতে দুইজন নিহত হয় ও তিনজন আহত হয়। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
2026-01-28
দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
2025-11-27
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (৬.৬° উত্তর অক্ষাংশ এবং ৮২.২° পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৭৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৯৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।