আর্কাইভ
লগইন
হোম
কিশোরগঞ্জ
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং এই দেশ সব ধর্মের মানুষের। আমরা এই দেশটাকে সব ধর্ম দিয়ে ইনশাআল্লাহ একটি ফুলের বাগানের মতো সাজাবো। ধর্মের সৌন্দর্যই হলো একে অপরের সঙ্গে চমৎকার সম্পর্ক রক্ষা করা। এই সময় একটি দলকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, বিভেদের রাজনীতি করে যারা জাতিকে টুকরো টুকরো করতে চায়, তাদের আর সেই সুযোগ দেওয়া হবে না। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
2026-02-03
ভিক্ষাবৃত্তি না ছাড়ায় বাবাকে হত্যা অভিযুক্ত ছেলে আটক
ভিক্ষাবৃত্তি না ছাড়ায় বাবাকে হত্যা অভিযুক্ত ছেলে আটক
2025-06-24
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় নিজ ঘর থেকে হাফিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের রিকশাচালক ছেলে আল আমিনকে (২৬) আটক করা হয়েছে। গতকাল সোমবার (২৩ জুন) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী এ তথ্য জানান। এর পূর্বে গত রোববার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় হত্যার শিকার হন হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তি। নিহত হাফিজ উদ্দিন পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।