আর্কাইভ
লগইন
হোম
নিরাপত্তা বাহিনী
মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত
মেক্সিকোর প্রদেশ গুয়ানাহুয়াতোর সালামাঙ্কা শহরে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় অন্তঃত ১১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) একটি ফুটবল ম্যাচে সমবেত লোকজনের ওপর অতর্কিত এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ। মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের বর্তমানে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
2026-01-26