আর্কাইভ
লগইন
হোম
বিজ্ঞাপন
ছোট পর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন
ছোট পর্দার অভিনেতা তিনু করিম মারা গেছেন। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তার। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে ফেসবুকে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই...। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা উদ্‌যাপন করব ভাবলাম। সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’
4 ঘন্টা আগে
যে কাজগুলো করলে ফেসবুকে ভিউ লাখে পৌঁছে যাবে
যে কাজগুলো করলে ফেসবুকে ভিউ লাখে পৌঁছে যাবে
2025-09-27
সোশাল মিডিয়া বা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়; এখান থেকে আয় করাও যায়, জানা যায় অনেক কিছু। আর ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা কমই আছে। অনেকেই আছেন যারা ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করার চেষ্টা করছেন, পারছেন না। আপনার প্রোফাইলে তেমন একটা ভিউ দেখা যায় না। ভীষণ দুশ্চিন্তা আপনার মনে, কী করবেন ভেবে পাচ্ছেন না। চলুন জেনে নেওয়া যাক, আপনি এমন কিছু করুন, যা করলে আপনার ফেসবুকে লাখো ভিউ পৌঁছে যাবে। ফেসবুক শুধু চালালেই হবে না, জানতে হবে কীভাবে ফেসবুক থেকে আয় করা যায়। সে জন্য আয় করতে হলে আপনাকে ফেসবুকের কয়েকটি শর্ত মানতে হবে। এর মধ্যে একটি হচ্ছে— নির্দিষ্টসংখ্যক ভিউ হতে হবে আপনার ফেসবুক কন্টেন্টের। এটি আগে কঠিন কাজ ছিল। অনেকেই সেই শর্ত পূরণ করতে পারতেন না। তবে সময়মতো গড়িয়েছে, এখন সেই কাজটি খুব সহজ হয়েছে।
বিয়ে না করার কারণ বললেন অভিনেতা মারজুক রাসেল
বিয়ে না করার কারণ বললেন অভিনেতা মারজুক রাসেল
2025-09-03
গান, কবিতা, অভিনয়- সব জায়গাতেই যার পদচারণা তিনি হলেন মারজুক রাসেল। ৫২ বছর বয়সেও ‘কেন তিনি এখনো বিয়ে করেননি?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই। মারজুক জানান, আসলে কারও সঙ্গে তার টিউন মেলেনি, তাই বিয়ের বন্ধনে জড়ানো হয়নি। ১৯৯৬ সালে একবার চেষ্টা করেছিলেন দাম্পত্য জীবনে জড়াতে, কিন্তু ম্যাচ না হওয়ায় সেটা ভেস্তে যায়। তার কথায়, ম্যাচ না করলে জোর করে ম্যাচ করাইয়া সারাজীবন ক্যাচক্যাচ-ঘ্যাচঘ্যাচ কইরা যাওয়ায় আমি আগ্রহী নই। নারীসঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, জীবনে নারীসঙ্গী অটো থাকে, এটা ন্যাচারাল। যেমন একটা গাছকে আপনি জিজ্ঞেস করতে পারেন না, তার নারীসঙ্গী বা পুরুষসঙ্গী কে। নারী ছাড়া আমি জন্মাইতেও পারব না, পুরুষও না।
অপূর্বর ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল যে নাটক
অপূর্বর ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল যে নাটক
2025-06-30
মিডিয়া জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দেড় দশক ধরে টিভি নাটকে অভিনয় করছেন। তিনি রোমান্টিক নায়ক হিসেবে শীর্ষ অবস্থান গড়ে তুলেছেন। নাটক ছাড়াও ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে চলেছেন এই অভিনেতা। এছাড়াও টালিউডের সিনেমাতেও অভিনয় করেছেন আমাদের দেশের অপূর্ব। তিনি 'গ্যাংস্টার রিটার্ন' সিনেমাতেও অভিনয় করেছেন। আবার 'ব্যাকডেটেড' নামের একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন অপূর্ব। কিন্তু সিনেমায় নয়, তার ক্যারিয়ার মজবুত আছে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। আর দীর্ঘ এই দেড় দশকে 'বড় ছেলে' নাটকটি তার ক্যারিয়ারের বাঁক বদলে দিয়েছে।