আর্কাইভ
লগইন
হোম
জনপ্রিয় অভিনেত্রী
ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ অভিনেত্রী শবনম ফারিয়ার
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে আগের তুলনায় কম সক্রিয় হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নানা সামাজিক ও সমসাময়িক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোটের এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বিগত ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শবনম ফারিয়ার। এরপর কাজ করলেও বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত। তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ার মতো। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে ঢাকা-৮ আসন ও শান্তিনগর এলাকার ভোটার হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ফারিয়া। পোস্টে তিনি লেখেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।
2026-01-27
মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান তারকা দম্পতি
মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান তারকা দম্পতি
2025-12-23
এক যুগের বেশী দিন লুকোচুরি আর প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের গলায় মালা পরিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বর্তমানে তারা যে সুখের জোয়ারে ভাসছেন, তার নতুন প্রমাণ মিলল সুদূর মালদ্বীপে। ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে এই জুটি এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। কোনো ছবিতে নীল দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আবার কোনোটিতে মিষ্টি হাসি ভক্তদের হৃদয়ে দোলা দিচ্ছে। তবে কেবল সমুদ্রবিলাসই নয়, মেহজাবীন-আদনান মেতেছেন সাইকেলিংয়েও। চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন তারা। মেহজাবীনের শেয়ার করা সেই অ্যালবামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়।
ওরা যদি আমাকে মেরে ফেলে, তাহলে এটি হবে শহীদি মৃত্যু: চমক
ওরা যদি আমাকে মেরে ফেলে, তাহলে এটি হবে শহীদি মৃত্যু: চমক
2025-12-18
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ও তার সুস্থতা কামনা করে সম্প্রতি পোস্ট দেন ছোট পর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেই পোস্টের কারণে হত্যার হুমকি পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা। মতপ্রকাশের মূল্য কি এতটাই ভয়াবহ? এই প্রশ্নই এখন তোলপাড় তুলেছে শোবিজ অঙ্গন থেকে শুরু করে সামাজিকমাধ্যমে। তবে হত্যার হুমকি নিয়ে নিজের ফেসবুকে মুখ খুলেছেন চমক নিজেই। এক ভিডিও বার্তায় চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।
বিশেষ এক সবজির চা: লিভার পরিষ্কার ও সুগার নিয়ন্ত্রণ
বিশেষ এক সবজির চা: লিভার পরিষ্কার ও সুগার নিয়ন্ত্রণ
2025-12-17
আমরা জানি এটা অনেকেরই প্রিয় সবজি হতে পারে না। আর সে কারণেই হয়তো বাজার থেকে কিনেও আনেন না। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সেদ্ধ হোক কিংবা ভাজা, শুক্তা হোক কিংবা আচার- রকমারি রেসিপিও আপনার মন কাড়তে পারে না। অপ্রিয় সেই সবজিটি হলো- করলা। এটি জানার সঙ্গে সঙ্গে আপনার মনেও তিতা হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন, এই শীতের সকালে এক কাপ চায়ের মধ্যে করলা মিশিয়ে খেলে কোন উপকার হয়? গরম চায়ে একবার চুমুক দিন। আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, তা নিয়ন্ত্রণে আসবে।