আর্কাইভ
লগইন
হোম
ফ্যাসিস্ট
পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়: অর্থ উপদেষ্টা
পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এই  কথা বলেন তিনি। উপদেষ্টার মতে, দক্ষ লোকদের দিয়ে অর্থ পাচার করা হয়েছে, তাই ফেরত আনার বিষয়টি জটিল। অর্থ উপদেষ্টা বলেন, ‘কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এই বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।’
15 ঘন্টা আগে
১২ মাসে অন্তর্বতী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব শফিকুল আলম
১২ মাসে অন্তর্বতী সরকারের ১২ সাফল্য জানালেন প্রেস সচিব শফিকুল আলম
2025-08-07
গতবছর ০৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ০৮ আগস্ট গঠিত হয় অন্তর্বতী সরকার। আগামীকাল শুক্রবার (০৮ আগস্ট) দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এই সময়ে নানা চড়াই-উৎরাই পার করা সরকার কী কী সফলতা পেয়েছে, তার একটি তালিকা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই এক বছরে সরকারের অর্জিত ১২টি সেরা সাফল্যের কথা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব। সেখানে আছে—জুলাই বিপ্লবে শহীদ ও আহত বিপ্লবীদের সহায়তা, অর্থনৈতিক পুনরুদ্ধার, নির্বাচন পরিকল্পনা ও সংস্কারসহ আরও নয়টি সাফল্য।