আর্কাইভ
লগইন
হোম
ছাত্রলীগ
আ.লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা
যশোর কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলাম। এখন কৃষির বিষয় ছাড়া কোনো ব্যাপারে কথা বলব না। আজ রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। এর মধ্যে ধান ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ, সরিষা ৮৬ শতাংশ উৎপাদন বেড়েছে। সরকার কোল্ড স্টোরেজের সংখ্যাও বাড়িয়েছে। পরে সাংবাদিকদের নানা প্রশ্নে কোনো উত্তর না দিয়ে বের হয়ে যান উপদেষ্টা।
2026-01-25
ঢাকা ওয়াসার প্রকৌশলী নিজ দপ্তরেই শ্যালকের নামে ঠিকাদারি ব্যবসা করেন
ঢাকা ওয়াসার প্রকৌশলী নিজ দপ্তরেই শ্যালকের নামে ঠিকাদারি ব্যবসা করেন
2025-08-25
সরকারি চাকরির পাশাপাশি নিজ দপ্তরে ঠিকাদারি ব্যবসা শুরু করেছেন ঢাকা ওয়াসার পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী গাজী আসরিব বিন সালাম। সরাসরি নিজের নাম ব্যবহার না করে আপন দুই শ্যালকের নামে ঠিকাদারি কাজ অব্যাহত রেখেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঢাকা ওয়াসা সংশ্লিষ্টরা জানান, ওসমান ট্রেডিং করপোরেশন এবং এম এইচ কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরে পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ ঢাকা ওয়াসায় বহু কাজ করছে। হিসাব বিভাগ থেকে বিল উত্তোলনের প্রমাণপত্রও মিলেছে। দুই শ্যালকের নামে এই প্রকৌশলীর ব্যবসার বিষয়টি ঢাকা ওয়াসায় ‘ওপেন সিক্রেট’। বছরের পর বছর তিনি চাকরির পাশাপাশি শ্যালকদের নামে ব্যবসা করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। কারণ হিসাবে জানা যায়, প্রকৌশলী গাজী আসরিব নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছেন বলে দাপট দেখাতেন। পাশাপাশি সমালোচিত ঢাকা ওয়াসার সাবেক এমডি প্রকৌশলী তাকসিম এ খানের ঘনিষ্ঠজন হওয়ায় এসব থেকে রেহাই পেয়ে গেছেন।