আর্কাইভ
লগইন
হোম
প্রথম নারী প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো শোকবার্তায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। ইনফান্তিনো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক গুরুত্বপূর্ণ ও পথপ্রদর্শক ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে ভূমিকা রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।
2026-01-10