আর্কাইভ
লগইন
হোম
ময়মনসিংহ
বিএনপি দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে চায়: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেকার সমস্যা দূর করতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় এই কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার অভিজ্ঞতা আছে বিএনপির। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে, সুশাসন কায়েম হবে।  তিনি বলেন, ক্ষমতায় গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নত করবে বিএনপি। নারী, পুরুষ, শিশুরা যেন ঘরে ঘরে চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থা করা হবে। 
2026-01-27
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
2025-10-21
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাসান বাবু (২১) নামে এক  যুবক নিহত হয়েছেন। জেদ্দা শহরে স্থানীয় সময় গতকাল সোমবার (২০ অক্টোবর) সময় ভোর ৫টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান বাবু উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিহতের বাবা  জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বিগত ৪ বছর পূর্বে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে যায় ছেলে। সেখানে একটি কোম্পানির মালবাহী গাড়ি চালকের চাকরি করতো সে। গতকাল সোমবার (২০ অক্টোবর) সৌদি আরব সময় ভোর ৫টার দিকে গাড়ি নিয়ে বের হলে দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে।
ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন
ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন
2025-10-14
ময়মনসিংহ জেলা থেকে প্রকাশিত ১১টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকালে ডিক্লারেশন বাতিলের চিঠি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। পত্রিকাগুলোর মাঝে সবটিরই দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু মিল থাকায় ছাপাখানা ও প্রকাশনা আইনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ডিক্লারেশন বাতিল হওয়া পত্রিকাগুলো হলো- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফএমএ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এনবিএম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ, বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।