আর্কাইভ
লগইন
হোম
নিউইয়র্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে ৩০ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্র তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে অন্তঃত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই তুষাঝড়েরর কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এপির। শীতের এই তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে।
2026-01-27
আগাম ভোটে এগিয়ে নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
2025-10-27
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণস্বাক্ষর করছেন বিভিন্ন শহরের র‍্যাবাইরা। মূলতঃ, দেশটিতে এই বছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী। আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসলাইলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে। 
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
2025-10-16
সাধারণতঃ নায়কের কাছে মার খেয়ে খলনায়ক মারা যায় না-হয় আহত হয়ে অনুতপ্ত হয়- অনেক সিনেমার শেষ দৃশ্যে এমনটি দেখা যায়। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেখা গেল একটি অন্য রকম দৃশ্য, সেখানেই বাংলা চলচ্চিত্রের শেষ দৃশ্য বাস্তবায়ন হলো। অর্থাৎ ৪ নায়ক কুপোকাত করলেন খলনায়ককে। এমনই একটি ছবি দেখা গেল জায়েদ খানের ফেসবুক আইডিতে। আসলে ঘটনা কী? নায়ক জায়েদ খান অনেকদিন ধরে নিউইয়র্কে রয়েছেন। এরপর আলেকজান্ডার বো ও আমিন খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন পূর্বে গেলেন নায়ক মামুনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। যেহেতু সবাই রয়েছেন একই শহরেই তাই নায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলনমেলার আয়োজন করা হয়। নিউইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই ৫ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন।
মতের অমিল থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক ও অভিন্ন: আখতার হোসেন
মতের অমিল থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক ও অভিন্ন: আখতার হোসেন
2025-10-04
‘মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও; বাংলাদেশ প্রশ্নে সবাই এক-অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ। যা বিশ্ব মঞ্চও দেখেছে। রাজনৈতিক এমন সহাবস্থানই আগামীর বাংলাদেশ।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেছেন। ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।