আর্কাইভ
লগইন
হোম
কলা
চিনির বিকল্প হিসেবে যেসব প্রাকৃতিক মিষ্টি স্বাস্থ্যসম্মত
অতিরিক্ত চিনি ওজন বাড়ায়, ডায়াবেটিস, হৃদরোগ ও হরমোনজনিত সমস্যা ডেকে আনে। তাই এখন স্বাস্থ্য সচেতন মানুষ চিনি কমিয়ে প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করছেন। স্টেভিয়া স্টেভিয়া উদ্ভিদ থেকে তৈরি এবং ক্যালরিহীন। সাধারণ চিনির তুলনায় অনেক বেশি মিষ্টি হওয়ায় অল্প পরিমাণেই যথেষ্ট। এটি রক্তে শর্করা বাড়ায় না, তাই ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। শুকনো ফল কিশমিশ, খেজুর, ডুমুর প্রাকৃতিকভাবে মিষ্টি। এগুলো ফাইবার, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ শক্তি দেয়।
2026-01-27
ওজন কমাতে কোনটি বেশি কার্যকর, কলা না পেঁপে?
ওজন কমাতে কোনটি বেশি কার্যকর, কলা না পেঁপে?
2025-07-01
মানবদেহে পেঁপে হজম শক্তি বাড়ায় ও মেদ ঝরায়, আর কলা শক্তি জোগায় ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। দুই ফলের পুষ্টিগুণ এবং ওজন কমানোর কার্যকারিতা অনেক। এখন প্রশ্ন হলোঃ ওজন কমাতে কোনটি বেশি উপকারী— পেঁপে না কলা? চলুন জেনে নেওয়া যাক কোনটির উপকারিতা কেমন- যদি আপনার মনে প্রশ্ন জাগে, দ্রুত পেটের চর্বি কমানোর জন্য পেঁপে খাবেন না কি কলা? আর ওজন কমিয়ে সবাই চায় নিজেকে ফিট ও অ্যাকটিভ রাখতে। এর জন্য অনেকেই নিজের ডায়েটে নানা পরিবর্তন করে থাকেন। বিশেষ করে ফল খাওয়া তাদের মধ্যে সাধারণ অভ্যাস, যারা ওজন কমানোর চেষ্টা করছেন। আর পেঁপে ও কলার গুণাগুণ এবং ওজন কমাতে কার কতটুকু ভূমিকা রয়েছে জেনে নিন।
শরীরচর্চার আগে কলা বা খেজুর খান
শরীরচর্চার আগে কলা বা খেজুর খান
2025-06-04
যে সকল মানুষ ফিটনেস সচেতন, তাদের ডায়েটে কলা ও খেজুর ভিন্নমাত্রায় প্রাধান্য পেয়ে থাকে। শরীরচর্চার পূর্বে অল্প পরিমাণে পুষ্টির জন্য অনেকেই একটি কলা বা কয়েকটি খেজুর খেয়ে থাকেন। কারণ উভয় ফলই বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। ফলে শরীরচর্চার সময়ে দেহের প্রয়োজনীয় শক্তির অভাব হয় না। কিন্তু প্রি-ওয়ার্কআউট খাবার হিসেবে কলা ও খেজুরের মধ্যে কোনটি বেশি উপকারী, তা জানা আবশ্যক। কলা ও খেজুর— উভয়েই শরীরচর্চার পূর্বে ছোট স্ন্যাকস হিসেবে উপকারী। কিন্তু কলার তুলনায় এ ক্ষেত্রে খেজুর কিছুটা এগিয়ে রয়েছে। কারণ খেজুরে উপস্থিত প্রাকৃতিক শর্করা ও ফাইবার কলার তুলনায় দ্রুত হজম হয়। ফলে শরীর তার প্রয়োজনীয় শক্তি পায় দ্রুত।