আর্কাইভ
লগইন
হোম
বাদাম
ওজন নিয়ন্ত্রণে ডায়েটে প্রোটিনের পরিমাণ কেমন হওয়া উচিত?
ওজন নিয়ন্ত্রণে ডায়েটে প্রোটিনের পরিমাণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওজন কত কম সময়ে কমাতে চান, তা অনেকটাই নির্ভর করে খাদ্য তালিকায় প্রোটিন কীভাবে যোগ করবেন তার উপর। প্রোটিন হজম হতে বেশি সময় নেয়, ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার পরিমান কমে। প্রোটিন হজমে বেশি শক্তির প্রয়োজন হয় বলে তা ক্যালোরির ব্যয় বাড়ায়। কিন্তু ভুল প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে ওজন কমবে না, উল্টো শরীরে জাঁকিয়ে বসবে নানা রোগব্যাধি।
2026-01-13
শরীরে প্রোটিনের অভাবে যা ঘটে, তবে সমাধান আছে!
শরীরে প্রোটিনের অভাবে যা ঘটে, তবে সমাধান আছে!
2025-08-26
মানব শরীরের অন্যতম প্রধান উপাদান হলো প্রোটিন। এটি শুধু শরীরে পেশি তৈরি করে না, বরং হাড়, ত্বক, চুল ও মস্তিষ্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর প্রাপ্তবয়স্ক নারীর দিনে অনন্ত ৪৬ গ্রাম এবং পুরুষের ৫৬ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। আর যদি শরীর নিয়মিত প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন না পায়, তাহলে ধীরে ধীরে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে প্রয়োজন হয়—ডাল, ডিম, দুধ, মাছ ও মুরগির মাংস, সয়া ও পনির, বাদামসহ নানা ধরনের শুকনো ফল। প্রোটিনের অভাবে ঘুমের পরও ক্লান্তিভাব অনুভূত হয়। কারণ আপনি যদি অনেক ঘুমিয়েও থাকেন, তবু আপনার শরীর ক্লান্ত অনুভব করে। তাহলে ধরে নিন প্রোটিনের ঘাটতি রয়েছে। কারণ প্রোটিন শরীরে শক্তি তৈরিতে সহায়তা করে— ঘাটতি হলে দেখা দেয় দুর্বলতা ও মানসিক অবসাদ। আর সেই সঙ্গে প্রোটিনের অভাবে চুল পাতলা হয়ে যায়, ত্বক শুষ্ক হয় এবং নখ দুর্বল হয়ে ভেঙে পড়ে।
মন খারাপ হলে, যা খেলে মন ভালো হবে
মন খারাপ হলে, যা খেলে মন ভালো হবে
2025-05-11
প্রায়ই কারণে বা অকারণেই আমাদের মন খারাপ হয় থাকে।আরএই মন খারাপের প্রভাব পড়ে প্রতিদিনের কাজের ওপর। যদি মন খারাপই থাকে তবে কোনো কিছুতেই মনোযোগ দেওয়াও বেশ কঠিনই হয়ে যায়। তাহলে উপায়, প্রথমে মন ভালো করতে হবে। মন ভালো করার অনেক নিয়মই তো আমাদের জানা আছে। মেডিটেশন, কোথাও বেড়াতে যাওয়া, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, শপিং করা আরও কত কী! কিন্তু আজ জানবো খেয়ে মন ভালো করা যায় কীভাবে। মন খারাপ, তাই তো? আজ আর ওজন বাড়ার চিন্তাটা একটু দূরেই রাখি, এবার খাবারের দিকে মনোযোগটা দেওয়ার চেষ্টা করি, কেমন? প্রিয় খাবারগুলোর ছবি দেখুন, যেই ছবিটা দেখেই খেতে ইচ্ছে করছে, সেই খাবারটাই খেয়ে দেখুন। মন ভালো হতে বাধ্য। খাবারের ছবি দেখেও যখন সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য কিছু খাবারের লিস্ট, খুব পছন্দের না হলেও এগুলো থেকে যেকোনোটি ট্রাই করুন, মন খারাপ ছিল, এতক্ষণে কিন্তু ভালো হয়ে গেছে।