আর্কাইভ
লগইন
হোম
রেজিস্ট্রেশন
অনলাইন রিটার্নে প্রায় ৪৩০ কোটি রাজস্ব এসেছে: এনবিআর চেয়ারম্যান
অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার পর রিটার্নের মাধ্যমে সরাসরি প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, গত বছর যা ছিল প্রায় ১৭০ কোটি টাকা। এই তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৪৭ লাখ করদাতা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৩৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন।
2026-01-25