আর্কাইভ
লগইন
হোম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ট্রলির ধাক্কায় কলেজছাত্রী নিহত
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় কলেজছাত্রী সুরাইয়া খাতুন (১৮) নিহত হয়েছেন। আজ শনিবার (০৩ জানুয়ারি) সকাল ৯টায় কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী সুরাইয়া খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। তিনি কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রমতে, সুরাইয়া খাতুন একটি ইজিবাইকে করে কলারোয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে সকাল ৯টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মাটি ভর্তি ট্রলি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে যান। এরপর মাটি ভর্তি ট্রলিটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। 
2026-01-03
চট্টগ্রামের হাটহাজারীতে ৯ম শ্রেণির শিক্ষার্থী হত্যায় ১০ম শ্রেণির ৩ জন আটক
চট্টগ্রামের হাটহাজারীতে ৯ম শ্রেণির শিক্ষার্থী হত্যায় ১০ম শ্রেণির ৩ জন আটক
2025-10-22
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাদের হাটহাজারী উপজেলা থেকে তাদের আটক করা হয়। এর পূর্বে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পুরোনো হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে মুহাম্মদ তানভীরকে হত্যা করা হয়েছে। নিহত মুহাম্মদ তানভীর (১৪), হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে। সে স্থানীয় আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
2025-10-11
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহণের ধাক্কায় ভ্যানের যাত্রী রাজু মিয়া (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনন্ত ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত রাজু মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।  আহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে আলমগীর হোসাইন (৩৮) ও কামারপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬০)। এর মধ্যে আতোয়ার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।