আর্কাইভ
লগইন
হোম
জুলাই গণঅভ্যুত্থান
আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি ভিসি ড. নিয়াজ আহমদ খান
হঠাৎ করেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঘোষিত এই সংবাদ সম্মেলনকে জনসংযোগের তরফে পাঠানো ঐ বিজ্ঞপ্তিতে ‘বিশেষ’ আখ্যা দেওয়া হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি। তিনি বলেছেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।’ একটি বিশেষ পরিস্থিতে দায়িত্ব নিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান, তিনি এটিকে নিয়মিত কোনো চাকরি মনে করেন না। ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন, এমনটাই বললেন ঢাবি ভিসি। এর পূর্বে, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্বে এসেছিলেন।
37 মিনিট আগে
আবু সাঈদ হত্যায় বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর সম্পৃক্ত ছিলেন: তদন্ত কর্মকর্তা
আবু সাঈদ হত্যায় বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর সম্পৃক্ত ছিলেন: তদন্ত কর্মকর্তা
2025-12-29
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য মো. হাসিবুর রশীদ। আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. রুহুল আমিন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দ্বিতীয় দিনের মতো জবানবন্দিতে এই কথা বলেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল-২ এ এই মামলার বিচার চলছে। এই ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মো. মন্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ২০২৪ সালের নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতার কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন উপাচার্য হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও অন্য আসামিদের বেআইনি কার্যক্রম প্রতিরোধে কোনোরূপ ব্যবস্থা নেননি তিনি। তিনিসহ মামলায় মোট আসামি ৩০ জন। এর মধ্যে হাসিবুরসহ ২৪ আসামি পলাতক। অন্য ৬ আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন।