আর্কাইভ
লগইন
হোম
২২ ক্যারেট
সকল রেকর্ড ভেঙেছে স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৮৬ হাজার ১ টাকা
বিশ্ববাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারে রেকর্ড হারে বেড়েছে স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভরিতে ১৬,২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে নতুন কার্যকর হওয়া বিক্রি হবে স্বর্ণ।  আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৮৬,০০১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৭২,৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,৩৩,৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৯৩,৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। 
2026-01-29
এবার কমলো স্বর্ণের দাম, প্রতি ভরি ২,২৬,৯২৩ টাকা
এবার কমলো স্বর্ণের দাম, প্রতি ভরি ২,২৬,৯২৩ টাকা
2025-12-31
টানা ৮ দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি এসেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার রাতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়, যা গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের একভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৬,৯২৩ টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের একভরি স্বর্ণের দাম ২,১৬,৬০০ টাকা এবং ১৮ ক্যারেটের একভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৫,৬৯১ টাকা। সনাতন পদ্ধতির একভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১,৫৪,৭২৩ টাকা। এদিকে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের একভরি রূপার দাম ৬,০৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের ইতিহাসে রেকর্ড স্বর্ণের দাম, প্রতি ভরি ২,২৯,৪৩১ টাকা
দেশের ইতিহাসে রেকর্ড স্বর্ণের দাম, প্রতি ভরি ২,২৯,৪৩১ টাকা
2025-12-29
সারাবিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারে ইতিহাসে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ভরিতে ১,৫৭৫ টাকা বাড়িয়ে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সমন্বয় করে কার্যকর করা এ দামে সোমবার (২৯ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হবে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২৯,৪৩১ টাকা। (যা রোববার ছিল ২,২৭,৮৫৬ টাকা)।
আবারও বেড়েছে স্বর্ণের দাম, প্রতি ভরি ২,২৬,২৮২ টাকা
আবারও বেড়েছে স্বর্ণের দাম, প্রতি ভরি ২,২৬,২৮২ টাকা
2025-12-27
সমগ্র বিশ্ব বাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রতি ভরিতে ৪,১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস বিজ্ঞপ্তিতে জানা যায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সমন্বয় করে কার্যকর করা এই দামেই আজ শনিবার (২৭ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হবে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২৬,২৮২ টাকা। (যা গত মঙ্গলবার ছিল ২,২২,০৮৩ টাকা)।