আর্কাইভ
লগইন
হোম
নোয়াখালী
হাতিয়ার নিঝুম দ্বীপের পুকুরে মিললো রুপালি ইলিশ
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ‘আগমনী কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আগমনী কিল্লা গুচ্ছ গ্রামের বিশাল এই পুকুরটি প্রায় ৪০টি পরিবার যৌথভাবে ব্যবহার করে। পুকুরটির লিজ গ্রহণ করেছেন স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান। আজ সোমবার সকালে পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে একটি প্রায় আধা কেজি ওজনের রুপালি ইলিশ ধরা পড়ে। স্থানীয় বাসিন্দা মইনুল হাসান জানান, ২০২২ সালে প্রথম ধাপে এই পুকুর থেকে প্রায় ৩৫টি ইলিশ মাছ পাওয়া যায়। পরে আবারও ইলিশ ধরা পড়ে। ২০২৪ সালে প্রথম ধাপে প্রায় ১০ কেজি ইলিশ পাওয়া গেছে। তার মতে, এবার যদিও একটি ইলিশ ধরা পড়েছে, তবে পুরো পুকুরে সেচ দিলে আরও বেশি ইলিশ পাওয়া যেতে পারে। 
2026-01-26
বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত
বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত
2025-08-31
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবক মারা যান। এর পূর্বে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঐ সময় অটোরিকশায় উঠতে থাকা আরোহী কাউসার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
দেশের সব সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
দেশের সব সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
2025-08-23
ঝড়ের আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে বহাল রাখা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত। আর নদীবন্দরে দেওয়া হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। আজ শনিবার (২৩ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলে বইছে ঝোড়ো বৃষ্টি, সাগর উত্তাল
উপকূলে বইছে ঝোড়ো বৃষ্টি, সাগর উত্তাল
2025-08-21
দেশে নোয়াখালীর উপকূলজুড়ে ঝোড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, উত্তাল রয়েছে সাগর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। একইসঙ্গে উপকূলজুড়ে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। এতে নৌ-পথ ও সমুদ্রপথ কিছুটা বিপজ্জনক হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি বর্তমানে হালকা থেকে মাঝারি আকারে থেমে থেমে অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।