আর্কাইভ
লগইন
হোম
হত্যাকাণ্ড
মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত
মেক্সিকোর প্রদেশ গুয়ানাহুয়াতোর সালামাঙ্কা শহরে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় অন্তঃত ১১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) একটি ফুটবল ম্যাচে সমবেত লোকজনের ওপর অতর্কিত এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ। মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের বর্তমানে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।
2026-01-26
ড্রামে ২৬ টুকরা লাশ: পরকীয়ায় বলি আশরাফুল, গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে র‍্যাব
ড্রামে ২৬ টুকরা লাশ: পরকীয়ায় বলি আশরাফুল, গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে র‍্যাব
2025-11-15
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল ৩ দিন আগে তার বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় অভিযুক্ত আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জরেজ ও তার প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। ডিবি জানান, ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় বোনের দায়ের হওয়া মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ডিবি।
জাতীয় নির্বাচন ২০২৬: ক্যাম্পেইনের টিজার প্রকাশ
জাতীয় নির্বাচন ২০২৬: ক্যাম্পেইনের টিজার প্রকাশ
2025-11-02
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬- এর ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে। আজ রোববার (০২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪৮ সেকেন্ডের ঐ ভিডিও টিজারটি প্রকাশ করা হয়। টিজারটি প্রকাশ করে ফেসবুকে- এর ক্যাপশনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন আজ (০২ নভেম্বর) থেকে শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফেব্রুয়ারি ২০২৬- এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ। আজ রোববার (০২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য জানান।
‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ কারাবিধি অনুযায়ী: আইজি প্রিজন
‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ কারাবিধি অনুযায়ী: আইজি প্রিজন
2025-10-22
আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের ৩ মামলায় গ্রেফতার হয়ে ১৫ সেনা কর্মকর্তা যে সাব-জেলে (অস্থায়ী কারাগার) আছেন সেটি কারা কর্তৃপক্ষেরই তত্ত্বাবধানে থাকবে। কারাবিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের এবং তাদের খাওয়া-দাওয়াও এই নিয়মে কারাগার থেকে দেওয়া হবে। আজ বুধবার (২২ অক্টোবর) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে এদিন আদালতে হাজির হলে ঐ কর্মকর্তাদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। আদালতের আদেশের পর তাদের ঢাকা সেনানিবাসের বাশার রোডে সাব-জেলে নিয়ে যাওয়া হয়।