আর্কাইভ
লগইন
হোম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের স্ত্রী মোসা. সুরাইয়া সুলতানা ও ছেলে মো. সাফায়েত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য জানান।  এদিন দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আলাদা ৩টি আবেদন করেন। ঐ আবেদনে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে দুদক সম্পদ বিবরণী দাখিলে নোটিশ জারি করা হয়।
2026-01-26