আর্কাইভ
লগইন
হোম
আপডেট
এবার হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। ব্যবহার অভিজ্ঞতাকে আরও আধুনিক, ব্যক্তিগত ও আকর্ষণীয় করতেই নিয়মিত নতুন সুবিধা যোগ করছে প্ল্যাটফর্মটি। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে একেবারে নতুন প্রোফাইল ফিচার—কভার ফটো। ফেসবুক ও লিঙ্কডইনের মতো হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও কভার ফটো ব্যবহার করার সুযোগ মিলবে। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও সুন্দরভাবে সাজাতে পারবেন এবং ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ বাড়বে। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো যুক্ত হলে অ্যাকাউন্টের ভিজ্যুয়াল আকর্ষণও অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
2026-01-24
নিরাপত্তা ইস্যুতে মেটার নতুন সিদ্ধান্ত: অনেকের ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
নিরাপত্তা ইস্যুতে মেটার নতুন সিদ্ধান্ত: অনেকের ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
2025-06-03
তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল মেটা। গত ০১ জুন থেকে অনেক স্মার্টফোন ব্যবহারকারীর জন্য বন্ধ হয়ে গেল প্রতিষ্ঠানটির মালিকানাধীন জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন নীতিমালা অনুযায়ী, আইওএস ১৫.১ এবং অ্যান্ড্রয়েড ৫.১-এর আগের সংস্করণ চালিত ডিভাইসে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। এর ফলে আইফোন ৫, ৬, ৬ প্লাস, ৬এস, এসই (প্রথম প্রজন্ম), স্যামসাং গ্যালাক্সি এস৪, নোট ৩, মটো জি (প্রথম প্রজন্ম), এলজি জি২, সনি এক্সপেরিয়া জেড১ ও হুয়াওয়ে পি৬-এর মতো একাধিক জনপ্রিয় মডেলের ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা থেকে বঞ্চিত হবেন।