আর্কাইভ
লগইন
হোম
চিকিৎসক
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত
ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাগরকে হাসপাতালে নিয়ে আসা নয়ন জানান, আমি তার রিকশায় করে শনির আখড়ার দিকে যাচ্ছিলাম। এই সময় তার রিকশায় সমস্যা হওয়ার কারণে তিনি রিকশা না চালিয়ে ঠেলে যাচ্ছিলেন। আমি রিকশা থেকে নেমে রিকশার পেছনে হেঁটে যাচ্ছিলাম। যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের ঢালে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তার একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 
2026-01-14
মেডিকেল বোর্ড গ্রীন সিগনাল দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
মেডিকেল বোর্ড গ্রীন সিগনাল দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
2025-12-06
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিকেল বোর্ড ‘গ্রীন সিগনাল’ দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেই ভাবে তারা এখন প্রস্তুত রয়েছে।’ ‘এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেজমেন্ট করেছে।’ জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খোলাশা করে তিনি বলেন, ‘জার্মানি থেকে অ্যাম্বুলেন্স … এটা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের এরেঞ্জমেন্টটা করে দিচ্ছে।’ ‘অর্থাৎ বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে সব কিছু হচ্ছে। এখানে আমাদের কিছু নেই।’
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: মেডিক্যাল বোর্ড
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: মেডিক্যাল বোর্ড
2025-11-24
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে (এভারকেয়ার হাসপাতালে) ভর্তি করিয়েছি, সেটা হচ্ছে- উনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে, উনার চেস্টে ইনফেকশন হয়েছে।’