আর্কাইভ
লগইন
হোম
টুর্নামেন্ট
বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল: বিসিবি আইসিসির কাছে ব্যাখ্যা চাইলো
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সেইসঙ্গে টুর্নামেন্ট কাভার করার সুযোগও পাচ্ছেন না বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা। বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়। এরপরই বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিলের সিদ্ধান্ত জানায় আইসিসি।
2026-01-27
ব্রুনাইয়ের জালে বাংলাদেশের লাল-সবুজের কিশোরদের ৮ গোল
ব্রুনাইয়ের জালে বাংলাদেশের লাল-সবুজের কিশোরদের ৮ গোল
2025-11-24
বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ ধরে রাখলো। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই ম্যাচে ওপু, রিফাত, ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিতরা আকর্ষণীয় ফুটবলে দর্শকদের মাতিয়ে রাখেন। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ম্যাচের আগে গ্রুপের ৩ দলই ৩ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল লাল-সবুজের কিশোররা। ব্রুনাইয়ের বিপক্ষেও সেই আধিপত্য ধরে রাখার লক্ষ্য ছিল দলের। মাঠে নেমেই প্রতিজ্ঞাটি বাস্তবায়ন করে বাংলাদেশ।
নারী কাবাডি বিশ্বকাপে ঢাকায় আসছে না আর্জেন্টিনা দল
নারী কাবাডি বিশ্বকাপে ঢাকায় আসছে না আর্জেন্টিনা দল
2025-11-15
বাংলাদেশ প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। নারী কাবাডি বিশ্বকাপের এই আসরে অংশগ্রহণের কথা ছিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার। কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে দলটি। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। আর্জেন্টিনা না আসায় এখন বিশ্বকাপে সফরকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। ফেডারেশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জাঞ্জিবার ঢাকায় এসেছে। আজ রাতে আসবে আরও ২টি দেশ।
 ডিসেম্বরে ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল ও  আর্জেন্টিনা
ডিসেম্বরে ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা
2025-11-08
ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে ৩টি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক কাফু ঢাকায় আসছেন। সব ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুই বার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু দুইদিনের সফরে ঢাকায় আসবেন আগামী ১১ ডিসেম্বর। ব্রাজিলের আরেক সাবেক তারকা রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা কাফু ঢাকায় আসছেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের ৩টি দলের এ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতে আগামী ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা কাফুর।