Wednesday, February 11, 2026
২৫°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
মানবতাবিরোধী অপরাধ
চানখাঁরপুলে হত্যাকাণ্ড: সাবেক পুলিশ কমিশনার হাবিবুরসহ ৩ কর্মকর্তার মৃত্যুদণ্ড
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া আরও ৫ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে।
2026-01-26
সালমান-আনিসুলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল
2026-01-12
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না
2025-12-03
জাতীয় সরকার গঠন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: নুর
2025-11-19
হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে সরকারের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
2025-11-18
সেইসব শিক্ষকদের ক্যাম্পাসে আসতে নিষেধ করলেন ডাকসু নেতা
2025-11-18
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘পাকিস্তানের নির্দেশে’ দেওয়া হয়েছে: শুভেন্দু অধিকারী
2025-11-18
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড
2025-11-17
গত চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তবে গ্রেফতার হয়ে বছরখানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে এজলাসে ওঠেন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। ঠিক দুই মিনিট পর মানবতাবিরোধী অপরাধের এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়। এরপর ১২টা ৪০ মিনিট থেকে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য মো. মোহিতুল হক এনাম চৌধুরী। তার পড়াশেষে শুরু করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। সবশেষ রায় পড়েন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
2025-11-17
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেয়। এদিন দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার মৃত্যুদণ্ড
2025-11-17
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। চাঁনখারপুর ৬ জনকে হত্যার দায়ে তাকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ২ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই অগাস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও খবর