আর্কাইভ
লগইন
হোম
লক্ষ্মীপুর
স্বাধীনতার সময় তো আপনাদের ইনসাফ ছিল না, জামায়াতকে এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা ন্যায়-ইনসাফের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, কুরআন সুন্নাহর আলোকে দেশ চালানোর কথা বলেন, স্বাধীনতার সময় তো আপনাদের ইনসাফ ছিল না। তিনি বলেন, যেভাবে লাফালাফি ও গায়ে পড়ে ঝগড়া বিবাধ করছেন, এটা ভালো না, মানুষ পছন্দ করে না। ইনসাফের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, কল্যাণের রাজনীতি খালেদা জিয়া করেছেন। গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণমিছিল পূর্ব জমায়েতে তিনি এসব কথা বলেন। পরে তার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।
23 ঘন্টা আগে
পর্তুগালের লিসবনে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
পর্তুগালের লিসবনে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
2025-10-20
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক (৩৮) লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে পর্তুগালের একটি হাসপাতালে মারা গেছেন। গত শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেড় মাস ধরে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শফিক রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বড় মোল্লা বাড়ির মৃত নুরুজ্জামান মোল্লার ছেলে। ৩ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। শফিকের মামাতো ভাই ইব্রাহিম আহমেদ আরজু বলেন, শফিক ছোট থাকতে তার বাবা মারা যায়। তিনি অনেক পরিশ্রমী ও মেধাবী ছিলেন। ১০ বছর আগে তিনি পড়াশোনার জন্য প্রবাস যান। এরপর ২০১৯ সালে বিয়ে করেন। স্ত্রীসহ তিনি পর্তুগাল থাকতেন। তাদের কোনো সন্তান নাই।
লক্ষ্মীপুরে গণহত্যা: ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
লক্ষ্মীপুরে গণহত্যা: ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
2025-07-28
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য মামলায় গ্রেফতার ৩ আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। আসামিরা হলেন: লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। আজ সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মন্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।