আর্কাইভ
লগইন
হোম
অন্তর্বর্তী সরকার
পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়: অর্থ উপদেষ্টা
পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এই  কথা বলেন তিনি। উপদেষ্টার মতে, দক্ষ লোকদের দিয়ে অর্থ পাচার করা হয়েছে, তাই ফেরত আনার বিষয়টি জটিল। অর্থ উপদেষ্টা বলেন, ‘কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এই বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।’
2 ঘন্টা আগে
মানুষের অকৃত্রিম ভালোবাসায় আপোষহীন নেত্রীকে শেষ বিদায়
মানুষের অকৃত্রিম ভালোবাসায় আপোষহীন নেত্রীকে শেষ বিদায়
2025-12-31
মানুষের অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানাল লাখ লাখ মানুষ।অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জানাজায় অংশ নেওয়া বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে হাউমাউ করে কেঁদেছেন। কেউবা নিরবে চোখের পানি মুছেছেন। শোক সাগরে ভাসিয়ে দিয়ে অনন্ত পথের যাত্রী হয়েছেন খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর আকাশ আজ ভারি হয়ে উঠে।দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একজন খাঁটি দেশপ্রেমিককে চোখের পানিতে শেষ বিদায় জানিয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলাদেশের রাজনীতিকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আপসহীন এই নেত্রীর চিরপ্রস্থানে শোকে মুহ্যমান পুরো জাতি। দীর্ঘ ৪১ বছর বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালনকালে বহুবার জেল-জুলুমের শিকার হয়েছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তার চেয়ে বেশি পরীক্ষা আর কাউকে দিতে হয়নি। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন- তবুও দেশ ছাড়েননি। সর্বংসহা এই মানুষটির শেষ জীবনটাও কেটেছে ফ্যাসিবাদী শাসনের অমানসিক নির্যাতনের যাতাকালে। শেষ জীবনে সঙ্গী করে নিয়ে গেলেন এদেশের মানুষের ভালোবাসা। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। 
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন যে কারণে
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন যে কারণে
2025-12-27
জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকরা। দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে-সে সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। খোঁজ নিয়ে জানা যায়, মূলতঃ ভবিষ্যৎ সরকারপ্রধানের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়েই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে নতুন বাসভবনের সন্ধানও চলছে।