আর্কাইভ
লগইন
হোম
ইউএনও
নেত্রকোনার ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
নেত্রকোনা সদর উপজেলার ৪টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকজন দুর্বৃত্ত প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
13 ঘন্টা আগে
চলমান বৈরী আবহাওয়ায় বান্দরবান-লামার পর্যটনকেন্দ্র-রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা
চলমান বৈরী আবহাওয়ায় বান্দরবান-লামার পর্যটনকেন্দ্র-রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা
2025-07-10
চলমান বৈরী আবহাওয়ায় ভারী বর্ষণের ফলে পাহাড় ধস ও প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবান জেলার লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির আশঙ্কা রোধে লামার বিভিন্ন পর্যটনকেন্দ্রের ৬০-৬৫টি রিসোর্ট ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় সেগুলো আবার খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
আখাউড়ায় পাহাড়ি ঢলে আকষ্মিক বন্যায় প্লাবিত ১৯ গ্রাম
আখাউড়ায় পাহাড়ি ঢলে আকষ্মিক বন্যায় প্লাবিত ১৯ গ্রাম
2025-06-02
ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তঘেঁষা নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার কোনো উন্নতি হয়নি। দ্বিতীয় দিনের মতো ঢলের পানি অব্যাহত থাকায় আজ সোমবার (০২ জুন) সকাল থেকে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আখাউড়া উপজেলার মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ আখাউড়া ইউনিয়নের অন্তত ১৯টি গ্রাম প্লাবিত হয়েছে। ত্রিপুরা এলাকার পাহাড়ি ঢলের পানি আখাউড়া স্থলবন্দরের যাওয়ার বঙ্গেরচর এলাকায় সড়কটি দিয়ে অতিক্রম করছে। এতে আশ-পাশের খালগুলো পানিতে টইটম্বুর। এখনো পর্যন্ত ৪৫০টি পরিবার পানিবন্দি হয়েছে। তবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।