গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন: ড. আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, অনেকে বলেন, গণভোটের মার্কা কী? উত্তর হচ্ছে- গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, যদি আপনি হ্যাঁ বলতে চান তাহলে ওই মার্কায় ভোট দিতে হবে।
আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে অনুষ্ঠিত গণভোট বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সম্মেলন হয়।
ড. আলী রীয়াজ বলেন, আপনাদের রাজনৈতিক মতপার্থক্য, বিশ্বাস, ভিন্ন দল থাকবে- সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সাদা রঙের ব্যালট। আর গোলাপী রঙের ব্যালটটি হচ্ছে গণভোটের।