আর্কাইভ
লগইন
হোম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
দেশের শীর্ষ আলেম–ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেশের বিভিন্ন ঘরানার ইসলামী নেতাদের বিএনপির প্রতি সমর্থনের খবর প্রকাশের পর তিনি এই প্রতিক্রিয়া জানান। এদিন সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। বিএনপি চেয়ারম্যান বলেন, আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।
20 মিনিট আগে
হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার শাহরিয়ার
হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার শাহরিয়ার
1 দিন আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ঢাকা-১৫ আসনে ভোটে চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় পান বিক্রি করেন এমন একজনের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। কথা শেষে ঐ বিক্রেতাকে এক হাজার টাকার একটি নোট দিয়ে যান। ভিডিওতে আরও দেখা যায়, বয়স্ক ঐ ব্যক্তির কাছে শাহরিয়ার কবির জানতে চান, ব্যবসা কেমন হচ্ছে, বয়স্ক ব্যক্তি উত্তর দেন মোটামুটি। তখন শাহরিয়ার কবির বলেন, মোটামুটি কেনো? উত্তরে ঐ ব্যক্তি বলেন, দেশের পরিস্থিতি ভালো না। সবাই ভয়ের মধ্যে আতঙ্ক, কোন সময় কী করে বয়। এক পর্যায়ে শাহরিয়ার কবির বলেন, আমরা মুসলমান। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে ভালো করার? একইসঙ্গে তিনি জিজ্ঞেস করেন, রিজিকের মালিক কে? আপনার সঙ্গে এই মুহূর্তে আমার দেখা হবে এর মালিক কে? উত্তরে ঐ ব্যক্তি বলেন, আল্লাহ। তখন শাহরিয়ার কবির বলেন, তাহলে সে যেটা বলছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে? এরপর চলে যাওয়ার সময় তিনি ঐ ব্যক্তির হাতে এক হাজার টাকার একটি নোট গুঁজে দেন।
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
2026-02-03
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং এই দেশ সব ধর্মের মানুষের। আমরা এই দেশটাকে সব ধর্ম দিয়ে ইনশাআল্লাহ একটি ফুলের বাগানের মতো সাজাবো। ধর্মের সৌন্দর্যই হলো একে অপরের সঙ্গে চমৎকার সম্পর্ক রক্ষা করা। এই সময় একটি দলকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, বিভেদের রাজনীতি করে যারা জাতিকে টুকরো টুকরো করতে চায়, তাদের আর সেই সুযোগ দেওয়া হবে না। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
বৃহস্পতিবার ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, ঢাকার প্রবেশপথে বসবে চেকপোস্ট
বৃহস্পতিবার ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, ঢাকার প্রবেশপথে বসবে চেকপোস্ট
2026-01-28
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে রাজধানী ঢাকাসহ ৩ জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এই তথ্য জানান। এই সময় জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের ২টি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের ৪টি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের ৩টি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।