আর্কাইভ
লগইন
হোম
আমির
সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং এই দেশ সব ধর্মের মানুষের। আমরা এই দেশটাকে সব ধর্ম দিয়ে ইনশাআল্লাহ একটি ফুলের বাগানের মতো সাজাবো। ধর্মের সৌন্দর্যই হলো একে অপরের সঙ্গে চমৎকার সম্পর্ক রক্ষা করা। এই সময় একটি দলকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, বিভেদের রাজনীতি করে যারা জাতিকে টুকরো টুকরো করতে চায়, তাদের আর সেই সুযোগ দেওয়া হবে না। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
2026-02-03
জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক
জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ড. ফয়জুল হক
2025-11-26
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে তার প্রার্থীতা ঘোষণা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এসময় জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর মো. সিদ্দিক, পৌর আমির মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, রাজাপুর উপজেলা আমির মাওলানা কবির হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক উপস্থিত ছিলেন।
জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই: ডা. শফিকুর রহমান
জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই: ডা. শফিকুর রহমান
2025-11-23
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সব আসনে জামায়াতকে বিজয়ের বার্তা দিবো না। আমি জামায়াতের বিজয় চাই না। জনগণের বিজয় চাই। গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকালে নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেবো না, ইনশাল্লাহ।
বিশ্বব্যাংক প্রতিনিধিদের বৈঠক সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
বিশ্বব্যাংক প্রতিনিধিদের বৈঠক সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
2025-11-19
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংক প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বিশ্বব্যাংকের ঢাকার আঞ্চলিক অফিসের পরিচালক মি. জঁ ডেনিস পেসমের নেতৃত্বে প্রতিষ্ঠানের ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস মেহরিন এ মাহবুব ও অপারেশন ম্যানেজার এম এস গায়েল মার্টিন বৈঠকে অংশ নেন। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান ও সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।