আর্কাইভ
লগইন
হোম
আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি: চরমোনাই পীর
আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি: চরমোনাই পীর
দ্য নিউজ ডেস্ক
এপ্রিল ০৯, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ভোটে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস
ভোটে কোনো ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস
3 ঘন্টা আগে
এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এলাকা নিয়ে গঠিত। এদিন দুপুর ১২টার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজকেন্দ্রে নিজের ভোট দেন। এরপর সাড়ে ১২টায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করলো সেনাবাহিনী
তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করলো সেনাবাহিনী
3 ঘন্টা আগে
আজ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এই সময় তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে যখন ঐ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, তখন তার ওপর হামলা চালানো হয়। তিনি বক্তব্য দেওয়াকালে মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে তাদের ধাওয়া দেন এবং এই সময় হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নিরাপদে উদ্ধার করে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
১১ দলীয় জোট সরকার গঠন করবে: ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম
১১ দলীয় জোট সরকার গঠন করবে: ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম
7 ঘন্টা আগে
চট্টগ্রাম-১৪ আসনের একটি কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। ভোট প্রদান শেষে তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামীতে ১১-দলীয় ঐক্যজোট সরকার গঠন করবে। এই সময় চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কর্নেল অলি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়নি। গত তিন দিন ধরে নির্বাচনি এলাকাগুলোতে মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে।’ তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিমের পক্ষ থেকে টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত অনেককে সেনাবাহিনী ও পুলিশ গ্রেফতার করেছে বলে জানান তিনি।
যাকে উপযুক্ত মনে করবেন, তাকেই ভোট দিবেন: তারেক রহমান
যাকে উপযুক্ত মনে করবেন, তাকেই ভোট দিবেন: তারেক রহমান
7 ঘন্টা আগে
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান ভোটারদের উদ্দেশ্যে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে তারেক রহমান বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে লিখেছেন, ‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।’ তিনি আরও বলেন, ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব অর্পণ করেন। ‘কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ’—উল্লেখ করেন তিনি।