আর্কাইভ
লগইন
হোম
অনলাইন নিউজ পোর্টালে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক
অনলাইন নিউজ পোর্টালে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এশিয়ার সেরা ২০ সিনেমার তালিকায় ৩ বাংলাদেশি চলচ্চিত্রের নাম
এশিয়ার সেরা ২০ সিনেমার তালিকায় ৩ বাংলাদেশি চলচ্চিত্রের নাম
2026-01-28
এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সফলতায় যুক্ত হলো নতুন পালক। খ্যাতনামা চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস প্রকাশিত ‘২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকায় এবার জায়গা পেল দেশীয় ৩ সিনেমা। এই তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ স্থান পেয়েছে। এই ওয়েবসাইটটি বিগত ২০১৯ সাল থেকে নিয়মিত এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করে আসছে। প্রতিবেদনে সমকালীন এশীয় সিনেমা নিয়ে বলা হয়েছে, এই অঞ্চলটির সিনেমা দিন দিন আরও শক্ত অবস্থান তৈরি করছে। একসময় যেসব দেশ সিনেমার দৌড়ে পিছিয়ে ছিল, তারা এখন শৈল্পিক ও সাহসী নির্মাণে এগিয়ে আসছে। ইতিহাস, স্মৃতি এবং রাষ্ট্রীয় সহিংসতার প্রশ্নগুলো নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হচ্ছে, যা আন্তর্জাতিক পরিসরে তুলনামূলক কিছুটা বিরল বলা যায়। এই সেরা ২০ সিনেমার তালিকার ৫ম স্থানে উঠে আসা বাংলাদেশের ‘বালুর নগরীতে’ প্রসঙ্গে এশিয়ান মুভি পালস তাদের প্রতিবেদনে লিখেছে, এটি একটি ছোট পরিসরের অথচ দুর্লভ আর্টহাউস রত্ন-যার ছন্দ মসৃণ, গতি শান্ত এবং আবহ গভীর। সিনেমাটির কেন্দ্রীয় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। গত ২০২৫ সালে সিনেমাটি চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে।
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়
2026-01-18
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া আজ রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে সম্পৃক্ত মন্ত্রণালয়/বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক-শিক্ষাথী-সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান, বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ এর মত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে।
পূর্বাচলে হয়ে গেলো গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা
পূর্বাচলে হয়ে গেলো গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা
2026-01-17
ঢাকার অদূরে পূর্বাচলের রিকশা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের যান্ত্রিক ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটররা রিকশা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। রাত ৯টা নাগাদ পুরো প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে। গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়। প্রীতিভোজের পূর্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সুজন শর্মা বলেন, ‘সদস্যদের এই অভূতপূর্ব অংশগ্রহণ আমাদের প্রাথমিক ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাদের এই স্বতঃস্ফূর্ততা আগামী দিনে বড় পরিসরে কাজ করার এবং সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পথকে আরও সুদৃঢ় করবে।’