আর্কাইভ
লগইন
হোম
ফরিদপুরে ছেলেকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যা!
ফরিদপুরে ছেলেকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যা!
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩৫
ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩৫
4 ঘন্টা আগে
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ৩০ মিনিট ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ভাঙ্গা উপজেলার আউড়ামাঠ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহণের একটি বাস ও ভাঙ্গাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালায় এবং যানচলাচল স্বাভাবিক করেন। এই ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ামাঠ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের ৩০-৩৫ যাত্রী আহত হয়েছেন। আমরা আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করি। স্থানীয় লোকের পাশাপাশি পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করেন। তবে ৫-৬ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজারের প্যারাবনে বালি থেকে ২৪ কোটির ইয়াবা–হেরোইন উদ্ধার, আটক ২
কক্সবাজারের প্যারাবনে বালি থেকে ২৪ কোটির ইয়াবা–হেরোইন উদ্ধার, আটক ২
2026-01-27
পর্যটন জেলা কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় অভিযান চালিয়ে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১৫। এই সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান। তিনি বলেন, সাগরপথে মাদকের একটি বড় চালান পাচার করে উত্তর নুনিয়ারছড়ার সাগর উপকূলসংলগ্ন প্যারাবনে মজুতের গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকালে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে খুন, আটক এক
সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে খুন, আটক এক
2026-01-25
র‌্যাব ৯ ও র‌্যাব ১৪-এর যৌথ অভিযানে সিলেট জেলার বিয়ানীবাজারে ইমন আহমদ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সাজিদুল ইসলাম মুন্না। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেলুটিয়া এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, গত শুক্রবার ঘাটাইল থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ইমন বিয়ানীবাজার থানাধীন খশিরনাম নগর এলাকার বাসিন্দা। গত ২০২৫ সালের ০৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। তদন্তের একপর্যায়ে আটক এক ব্যক্তির স্বীকারোক্তিতে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে ইমনকে শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। এই সময় তার আইফোন ১৫ প্রো-ম্যাক্স ফোনটি নিয়ে যাওয়া হয়।