আর্কাইভ
লগইন
হোম
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে
জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্তভার পিবিআইতে
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ
2026-01-29
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর পূর্বে গত বছরের ০৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউমুরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতের রায় দেন। পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান। প্রসঙ্গত, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক হয়। ঐ চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেছিলেন।
আবু সাঈদ হত্যা মামলায় রায় যেকোনো দিন হতে পারে
আবু সাঈদ হত্যা মামলায় রায় যেকোনো দিন হতে পারে
2026-01-27
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য এখন অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২আজ মঙ্গলবার এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আদালতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন- প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি বলেন, এই মামলার সব আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এখন ট্রাইব্যুনাল এই মামলা রায়ের জন্য অপেক্ষমাণ তালিকায় রেখেছেন। প্রসিকিউশন আশা করছে যে, শীঘ্রই এই মামলার রায় হবে। ৩০ জন আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ আসামি পলাতক রয়েছেন।
রংপুরের বদরগঞ্জে ৯ বছরের শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
রংপুরের বদরগঞ্জে ৯ বছরের শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
2026-01-24
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর মুচিরহাট এলাকায় সিয়াম বাবু নামের ৯ বছরের শিশুকে হত্যা মামলার প্রধান আসামি মো. কাইয়ুম উদ্দিনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক কাইয়ুমকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আমি যতদিন এই থানায় আছি কোনো অপরাধী অন্যায় করে ছাড় পাবে না। জানা গেছে, নিহত শিশুটি গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টায় গোপীনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় মা সাথী বেগমের সঙ্গে ওয়াজ মাহফিল শুনতে যান। সেখানেই শিশুটি নিখোঁজ হয়। সারারাত খোঁজাখুঁজির পর গতকাল শুক্রবার সকালে বদরগঞ্জ থানায় এসে কাইয়ুমের উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন মা সাথী বেগম। পরে শুক্রবার দুপুরে একটি ধান ক্ষেতের পাশে শিশুটির লাশ পাওয়া যায়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় গতকাল শুক্রবার রাত ৯টায় তথ্য-প্রযুক্তির সাহায্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে কাইয়ুমকে গ্রেফতার করা হয়।